প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
কাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে আহত বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
রাঙামাটির কাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম কলাবাগান এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৯টায় রেস্কিউয়ার টিমের সদস্য ইমরান হোসেন ইমন প্রাণিটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা রাত ১০ টার দিকে এসে প্রাণিটিকে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকোপার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙামাটি কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, ইমরান হোসেন ইমনের কাছ থেকে রাতে খবর পাওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে প্রাণিটিকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর ইকোপার্কে রাতেই বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি (Bengal Slow Loris) প্রজাতির। সমগ্র রাঙামাটিতে হাতে গোনা ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট